মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে মহান মে দিবস পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান জাতীয় মে দিবস পালিত।
এ উপলক্ষ্যে বরগাহাটিস্থ নির্মাণ শ্রমিকের কার্যালয়ের সংগঠনের সভাপতি সায়েম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুসাঈদ আল আমিন সাদ, আওয়ামীলীগ নেতা জাহিদুল মাস্টারসহ ইমারত নির্মাণ শ্রমিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবু সরদার প্রমুখ।
