মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবির তুলশীগঙ্গাঁ নদী থেকে আবারও একটি ২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা তুলশীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদীর উপর নির্মানাধিন ব্রীজের মাটি খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। এসময় তারা প্রশাসন কে খবর দিলে ঘটনা স্থলে তারা এসে মূর্তি টি উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন বলেন, স্থানীয়রা খবর দিলে তুলশীগঙ্গা নদী থেকে একটি মূর্তি উদ্ধার করে জেলা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
