×

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহায়তায় চিকিৎসা পেলেন বাঘা থানার ওসি

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ও আব্দুল হামিদ বাঘা থেকে : সম্প্রতী দূরারোগ্য মেনিনজিওমা রোগ থেকে আরোগ্য লাভ করেছন বাঘা থানা ওসি নজরুল ইসলাম। চারঘাট-বাঘার পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) সার্বিক খোঁজ খবর এবং অর্থনৈতিক সহযোগিতা করেছেন। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাঘা থানার ওসি নজরুল। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনও এগিয়ে দিয়েছেন মানবতার হাত।

অফিসার ইনচার্জ বাঘা থানা মোঃ নজরুল ইসলাম। জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পূর্ব এবং বর্তমান কর্মস্থলের স্থানীয় মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। এ নিয়ে বিভিন্ন স্থানে জল্পনা- কল্পনাসহ তাঁকে নিয়ে প্রশংসার বানীও শোনা গেছে লোকমুখে। ফেসবুকে হাজারো নেটিজেন আশির্বাদ ও প্রার্থনা সূচক কমেন্টস জমা হচ্ছে এখনও। বিভিন্ন গনমাধ্যম সাংবাদিকগন তার বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ করেছেন। ওসির কর্মরত বাঘা থানা এলাকাসহ বিভিন্ন স্থানের মসজিদে স্বতপ্রনোদিত হয়ে জনগন নিজ উদ্যোগে ওসির রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করেছেন।

অনুসন্ধানে জানাযায়, ওসি নজরুল প্রথমে অফিসার ইনচার্জ হিসেবে বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত ছিলেন। সোখানকার উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম খান রাজু ও আদম দীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক শামসুল আলমের সাথে কথা হলে তারা জানান, ওসি নজরুল ইসলামের চেয়ে বেটার কাউকে এই থানায় পাওয়া যায়নি। নজরুল ইসলামের দ্বিতীয় কর্মস্থল ছিলো বগুড়ার দুপচাঁচিয়া থানা। ওই উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, দুপচাঁচিয়া প্রেসক্লাব মোঃ গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ ময়েন উদ্দিন খান, সাবেক পৌর মেয়র জনাব বেলাল হোসেন ও বর্তমান পৌর মেয়র জনাব জাহাঙ্গীর হোসেনসহ অসংখ্য লোকজন একবাক্যেওসির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

পরবর্তি তিনি চারঘাট মডেল থানায় দায়িত্ব পালন করেছেন। চারঘট উপজেলা চেয়ারম্যান মোঃ ফকরুল ইসলাম, সারদা ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বর্তমান মেয়র একরামুল হক ও সাবেক মেয়র জনাব বিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ওসি নজরুল ইসলাম অন্য যেকনো ওসির চেয়ে ভাল সেবা প্রদানে আন্তরিক। বর্তমান বাঘা থানায় তিনি কর্মরত আছেন। দায়িত্ব পালন কালে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু (জয়েন্ট সেক্রেটারি রাজশাহী জেলা আওয়ামীলীগ) জানান, ওসি নজরুল ইসলাম একজন একাডেমিক এবং পজিটিভ মানুষিকতা সম্পন্ন লোক। দীর্ঘ সময়ে যারা চারঘাট, বাঘা থানায় এসেছেন এবং কাজ করেছেন তাদের তথ্য মতে নজরুল ইসলাম অন্যতম। বাঘার স্থানীয় বসবাসকারীগন ওসি নজরুল ইসলামের উপরে একটা আস্থার জায়গা পেয়েছেন বলে মনে করেন।

এবিষয়ে ওসি নজরুল ইসলাম বলেন, তার অসুস্থার বিষয় জানার পর পরিবারের ন্যায় প্রত্যেক থানা এলাকার মানুষ ব্যাথিত হয়েছে। ফেসবুকে হৃদয় জোড়ানো ষ্ট্রাটাসসহ বিভিন্ন মসজিদে তার জন্য দোওয়া করা হয়েছে। সর্বপরি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিদিন সার্বিক বিষয়ে খোজ খবর নিয়েছেন এবং অর্থনৈতিক সহয়েতা করেছন। যার দরুন দেশের বৃহত্তর বে-সরকারী স্কয়ার হাসপাতালে চিকিৎসা সেবার নেয়ার সৌভাগ্য তার হয়েছে বলে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।