×

পবিত্র ঈদকে সামনে রেখে চারঘাটে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পবিত্র ঈদকে সামনে রেখে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক। সোমবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ড মোক্তারপুরের প্রায় ৩ শত জন অসহায় ও দু:স্থদেরকে সেমাই ও চিনির প্যাকেট বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, পৌর বিএনপির যুগ্মসম্পাদক সেন্টু, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আজমল হকসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতকর্মীবৃন্দ।