×

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ ইমরান হোসেন রিজভী, নবাবগঞ্জ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসু রোগমুক্তি কামনায় ঢাকার নবাবগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ এপ্রিল নবাবগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ।

উল্লেখ্য গত ১১/০৪/২০২১‌ ইং তারিখে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়, আক্রান্ত কালে তার শরীরে কোন ধরনের উপসর্গ দেখা যায়নি। কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল রোজ বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিটি স্ক্যান করে আবার বাসায় ফেরত যান তিনি। তার অবস্থার অবনতি দেখে দলের নেতাকর্মীরা তার জন্য আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেন।

দোয়া মাহফিলে ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান পবন সকলের নিকট দোয়া চেয়ে বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের সকল নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থান থেকে নিজ এলাকায় মসজিদে বা অন্যান্য উপাসনালয়ে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা করার জন্য অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান পবন আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ-সম্পাদক খলিলুর রহমান খলিল, নবাবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক -মজনু দেওয়ান সদস্য -সচিব পল্লব আহম্মেদ, উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ পলাশ।

আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা সদ্য সাবেক ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক দূর্জয় মাহমুদ সোহেল।
নব গঠিত ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাকিব ও যুগ্ম আহ্বায়ক কাজী মেহেদী হাসান তপু সহ উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।