×

দারুস সালামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় অদুরে গাবতলী সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ জাবেদ মজুমদার (৪৫)নামের এক পলিথিন ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এঘটনাটি ঘটে।

নিহতের চাচাতো ভাই নাজমুল হুদা জানান, মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গাবতলী এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, আমার স্বামী জাবেদ পলিথিন ব্যবসায়ী বিভিন্ন জায়গাতে পলিথিন সাপ্লাই দেয়। মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৮২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সরকারি উপ-পরিদর্শক আব্দুল্লাহ খান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত জাবেদ কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম উপজেলার, বান্দের জলা গ্রামের শেখ আহমেদ মজুমদারের ছেলে। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। চার ভাই চার বোনের মধ্যে সে ছিল তৃতীয়।