×

টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন রায়ের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে পূর্ব থানা যুবদল।


টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি স্থানীয় স্টেশনরোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে আনারকলি রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা হারুন অর-রশিদ, আলী হোসেন, বাদল রাজ, হানিফ মাহমুদ অপু, স্বপন, জাফর আহমেদ, মাসুদুর রহমান, সাইদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, হেলিম, শহীদুল ইসলাম, রিপন, ইমনসহ টঙ্গী পূর্ব থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট-২-এর বিচারক আমাতুল মোর্শেদা। ওই রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে টঙ্গী পূর্ব থানা যুবদল।