×

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদল সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবদল উদ্যােগে শুক্রবার সন্ধ্যায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেনজির খান পিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, মহানগর যুবদলের সদস্য আনোয়ার হোসেন, আলাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা আবুল কালাম, আলমগীর পাঠান, মস্তফা, পশ্চিম থানা যুবদল নেতা শহীদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, পূর্ব থানা যুবদল নেতা হানিফ মিজি, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারন সম্পাদক মাসুদ রানা, ৪৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোমেন ফকির, শাফিন আহমেদ শ্যামল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবু ইউসুফ বাবু সিকদার, সহ-সভাপতি ওমর ফারুক সোহেল, সহ-সভাপতি সোহেল রানা চমন, সহ-সভাপতি রনি, টঙ্গী টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান হৃদয়, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা আলী মনছুর টুটুল, জাকির হোসেন শ্রাবন, জাহিদুল ইসলাম পলাশ, হানিফ মাহমুদ অপু, বাদল রাজ, কৃষক মনির, ছাত্রনেতা প্রিন্স, যুবদল নেতা জাফর, মাসুদ, সাইদুল, আপেল, ডেবিট, ফরহাদ নুর, স্বপন ও শহীদুল প্রমুখ।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।