×

টঙ্গীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : করোনা ভাইরাসের গণ-টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় টিকাদান কর্মসূচী ভার্চুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।


টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পারভেজ হোসেনকে টিকাদানের মধ্যে দিয়ে এ কর্মসূচী শুরু হয়।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডা: মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী-১ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন, ডা: পারভেজ হোসেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, মজিবুর রহমান মোড়ল, আবু জাফর আহমেদ প্রমুখ।


টিকা দান কর্মসূচির প্রথম দিন রোববার হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ ৩০ জনকে টিকা দেয়া হয়।