×

ছিনতাই ও নাশকতা রোধে সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঈদুল ফিতরে মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ছিনতাই ও নাশকতা রোধে গাজীপুর মহানগরের ৫২ নম্বর ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ৫২ নম্বর ওয়ার্ডের মন্ডল মার্কেট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ কার্যক্রম উদ্ভোধন করা হয়। স্থানীয় ব্যবসায়ী মোঃ রুবেল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জিএমপির উপ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎমিশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহানগরের প্রতিটি ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। এরই অংশ হিসাবে ৫২ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ রুবেল মন্ডল সিসি ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা করেন।

উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, জিএমপির প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম চলছে। সিসি ক্যামেরা স্থাপনের কারনে ইতমধ্যেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।