ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলায় নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পাঁচ জন মহিলার এখন সাফল্যের প্রতীক। আর্থিক, শিক্ষা ও চাকরী, সফল মা, সামাজিক কার্যকলাপে সহিংসতা এবং সাফল্য থেকে নতুন জীবন অর্জন হিসাবে পাঁচটি বিভাগে পুরষ্কার পেয়েছে পাঁচ জন নারী ।
বুধবার দুপুরে চারঘাট মহিলা বিষয়ক অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় জয়িতা পুরস্কারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহাফুজা বেগম।
উপজেলা প্রশাসন সহযোগিতা এই কর্মসূচিটি আয়োজান করেন উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। চারঘাট উপজেলায় আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস-২০২০ হিসাবে দুই দিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলায় পাঁচজন নারী জয়িতা পুরস্কার পেয়েছেন। চারঘাটের রোকেয়া বেগম পেয়েছেন আর্থিক বিষয়ক পুরষ্কার, সাফল্যের জন্য পুরুস্কার পেয়েছেন হাবিবা হাকিম,ববি আগারওয়ালা পেয়েছেন সফল মা পুরুস্কার, মাসুমা আক্তার শ্রীতি পেয়েছেন সহিংসতা থেকে নতুন জীবন অর্জন এবং খাদিজা বেগম সামাজিক উন্নয়ন বিষয়ক পুরষ্কার।
ইউএনও সৈয়দা সামিরা বক্ত্যবে বলেন, উন্নয়ন বিশ্বে নারী একটি অংশ। নারীরা নীতিগত পরিচয় হিসাবে নিজের স্থান করে নিয়েছে। একজন নারী হলেন একজন ভালো মা, বোন, গৃহীনি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় পদগুলির শীর্ষ তালিকায়। তবে নারীদের ভবিষ্যতে বিশ্বজুড়ে একটি ভাল অবস্থান অর্জন করতে হবে।
