×

চারঘাটে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালন

মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজাশাহীর চারঘাটে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বাষিকী ও জাতীয় শোকদিবস যথাযথ মযাদায় পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বাংলাদেশ আওয়ামীলীগ চারঘাট উপজেলা শাখার পক্ষ থেকে চারঘাট উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য দিয়ে এই শোক দিবসের কমসূচি শুরু হয়। এরপর পযায়ক্রমে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অপন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা নিবাহী কমকতা সৈয়দা সামিরার সভাপতিত্বে উপজেলা মিলায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভ’মি) নিয়তি রানী কৈরি, মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প:প: কমকতা ডা: আশিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রায়হানুল হক রানাসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। আলোচনাসভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ বিতরণ করা হয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে চারঘাট আওয়ামীলীগ অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, ইউপি চেয়াম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকমীবৃন্দ। আলোচনাশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।