×

চারঘাটে ভ্রাম্যমানে ৪২ হাজার ৬শত টাকা জরিমানা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সরকারী বিধি নিষেধ না মানায় ২৪টি মামলায় ৪২ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সামিরা ও সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরি পৃথক পৃথকভাবে উপজেলার গ্রাম অঞ্চলে এই ভ্রাম্যমান পরিচালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ইউএনও নেতৃত্বে উপজেলার চারঘাট বাজার, কাকড়ামারী বাজার, পরানপুর বাজার, বাকড়া বাজার, ডাকরা বাজার ও পান্নাপাড়া বাজারের প্রায় ১৩টি মামলায় ৩১ হাজার ৭শত টাকা এবং এসিল্যান্ড নেতৃত্বে চৌমুহনী বাজার, ট্রাফিক মোড়, টাঙ্গন, মোক্তারপুর, সরদহ বাজারের ১১টি মামলায় প্রায় ১০ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে ইউএনও মুঠোফনে জানান, উপজেলার গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট-বাজারগুলোতে ভ্রাম্যমান পরিচালনা করা হয়েছে। সরকারী বিধি নিষেধ উপেক্ষা করায় ২৪টি মামলায় ৪২ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানান।