মাইনুল হক সান্টু চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার আয়োজনে ব্যতিক্রমধর্মী ও দৃষ্টিনন্দিত উপস্থাপনায় ”আলোকিত বাংলাদেশ ও আলোকিত মুজিব” শিরনামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দিনগত রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় এক হাজার মোমবাতির প্রজ্জ্বলনের মাধ্যমে তৈরিকৃত ’আলোকিত বাংলাদেশ ও আলোকিত মুজিব’ প্রদর্শনীর মাধ্যমে জন্মশতবার্ষিকী পালনের শুভ সূচনা করা হয়। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষকে আরও ব্যতিক্রম করতে ১ শত ফিট মানচিত্র, ১ শত টি মশাল প্রজ্জ্বলন করা হয়।
অতি: পুলিশ সুপার ইমরান হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রিন্সিপাল জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম, অতিরিক্ত আইজিপি। এসময় আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল ও ডিআইজি জনাব এস.এম আক্তারুজ্জামান, অতি: ডিআইজি (ট্রেনিং) জনাব মকলেছুর রহমান, অতি: ডিআইজি(কারিকুলাম) নওরোজ হাসান তালুকদারসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় কর্মরত উর্ধ্বোতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোকপাত করেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকৃত প্রশিক্ষনার্থীদেও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
