চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পৌর আওয়ামীলীগের উদ্যোগে সাবেক অতিরিক্ত পিপি, জেলা জজকোর্ট ও সাবেক যুবলীগ নেতা ও আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহনাজুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে চারঘাট পৌরসভা মিলায়তনে পৌর মেয়র একরামুল হকে সঞ্চালনায় এই স্মরণসভা ও দোআ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব শাহারিয়ার আলম এমপি।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, ইউএনও সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রায়হানুল হক রানা, সরদহ সরকারী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাইফুল ইসলাম, চারঘাট হাদী কলেজের সহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও প্রয়াত নেতার পরিবারবর্গগন।
স্মরণসভা ও দে াআমাহফিল শেষে প্রয়াত সাবেক আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহনাজুর রহমানের কবর জিয়ারত করা হয়।
