×

গুড নেবাস বাংলাদেশের উদ্যোগে টঙ্গীতে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী হিমারদিঘী নোয়াগাও এলাকায় চেঞ্জ দ্যা লাইফস্ অফিস প্রাঙ্গণে মঙ্গলবার সকালে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ও ষ্টিকার বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার পথশিশুদের মাস্ক পরিধানে সচেতন করা হয়।

গুড নেবাস বাংলাদেশের সৌজন্যে স্কেন বাংলাদেশের তত্বাবধানে পথশিশু ও বস্তিতে বসবাসকারি নিম্মআয়ের মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে ষ্টিকার বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি শামসুন্নাহার ভুইয়া, স্কেন বাংলাদেশের পক্ষে জাহিদ হোসেন সুমন।

গুড নেবাস ও স্কেন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে শামসুন্নাহার ভুইয়া এমপি বলেন, বাংলাদেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এসময় সংস্থা দুটিকে মানবতার সেবক হয়ে পথশিশু ও বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের নির্দেশ মেনে সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।