×

কোটি টাকার হেরোইনসহ পাথর বোঝাই ট্রাক আটক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মহানগর (আরএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক আটক করেছে। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাত ১০.৪০টার সময় এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম শহিদুল ইসলাম (৩৩)। আরএমপি ডিবি পুলিশ মাদক ও চোরাচালান নির্মূলের লক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। একটি গোপন সংবাদ ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা মেট্রো-ট-২৪-৩৬২২ পাথর বোঝাই একটি ট্রাক বিপুল পরিমাণ হেরোইন নিয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।

ওই সংবাদের প্রেক্ষিতে আরএমপি গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক বিষয়ে ততপর ছিলেন। তথ্যমতে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) রাকিবুল ইসলামের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান ও অন্যান্য সদস্যসহ সোমবার রাত ১০.৪০ টার সময় মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট এলাকায় ওই ট্রাকটিকে আটক করে। পরে তল্লাশী করে চালকের সিটের নিচে ডেক্স বক্সের ভিতর বিপুল পরিমান হেরোইন এবং ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করে। জব্দকৃত ৯ টি পলিথিনের প্যাকেটে মোড়ান ১ কেজি হেরোইন ছিল। যার বাজার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

আরএমপির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক শহিদুল ইসলাম বলে, মোঃ রনি (৩৫) নামের এক ব্যক্তি ট্রাকে পাথরসহ হেরোইন নিয়ে চট্রগ্রাম জেলার ফটিকছড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাকে বুঝিয়ে দেয়। দীর্ঘদিন যাবত রনির সাথে যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ হতে চট্রগ্রামে কৌশলে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য পাথরের ট্রাকে নিয়ে যেত। আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত হেরোইন এবং পাথর বোঝাই ট্রকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে পলাতক আসামী রনিকে গ্রেফতারেে প্রচেষ্ঠা চলামান আছে বলে জানান পুলিশ কমিশনার।