×

ইন্দুরকানীর নব-নির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন ও ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শাওন ও ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের শপথ গ্রহণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।

এসময় ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এম. মতিউর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু, পারেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গৌতম হালদার, পারেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক মাহাতাব উদ্দিন হাওলাদার, উপজেলা জেপি নেতা শহীদুল ইসলাম দোদুল, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ জসিম মীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সহ ইন্দুরকানী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।