ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর জোষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ইন্দুরকানীতে প্রতিবাদ সমাবেশ সাংবাদিক সংগঠন বিএমএসএফ ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
বৃহস্পতিবার ২০ মে সকালে ইন্দুরকানী বাজার সদর রোডে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ইন্দুরকানী প্রেসকøাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী প্রেসকøাব একাংশ সভাপতি আলমগীর কবির মান্নু , সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক গাজী আবুল কালাম, বিএমএসএফ সদস্য সচিব দিবাকর দত্ত পুলিন, এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম,আলামিন হোসেন ও মারুফুল আজিজ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। একজন নারী সাংবাদিকের ওপর স্বাস্থ্য বিভাগের এই আচরণ কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি। তারা রোজিনার নিশর্ত মুক্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম, কামরুল ইসলাম, মনির হোসেন, সিরাজুল ইসলাম টিটু, এইচ এম শিমুল সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রেনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ ।
বক্তারা আরো বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, তাকে শারীরিক ভাবে লাঞ্চিত ও হেনস্থা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান এবং পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
