দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ৩ আগষ্ট বিকাল তিনটার দিকে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত হওয়া দুই ভাই বোন নাজমুল ইসলাম (৭) ও নাঈমা আক্তার(৯) উপজেলার পত্তাশী গ্রামের মো: সরোয়ার হোসেন ফরাজির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আনুমানিক তিনটার দিকে বাড়ির পুকুর পাড়ে খেলার ছলে ছোট ভাই নাজমুল হঠাৎ পানিতে পড়ে যায় । এসময় বোন নাইমা ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাপ দেয়। সাতার না জানায় মুহুর্তেই পুকুরে ডুবে যায় দুজনই। পরে পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভাসতে দেখে। এসময় ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে সাথে সাথে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষনা করেণ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহামন জানান, শিশু দুইটিকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মারা গেছে। পানিতে পড়ার পর অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে তিনি জানান।
