×

আ’লীগ সরকারের উন্নয়ন কেউ দাবায় রাখতে পারবে না- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী থেকে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি) ফুল দিয়ে শুভেচ্ছা দিয়েছেন নব-নির্বাচিত রাজশাহী চারঘাট পৌরসভার মেয়র একরামুল হককে। উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম এর সভাপতিত্বে ইউএনও সৈয়দা সামিরা উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সোমবার দুপুর ১.৩৫ টার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারী হেলিকেপ্টার যোগে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অবতরণ করেন। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন নব-নির্বাচিত মেয়র একরামুল হকসহ স্থানীয় নেতা কর্মীরা। নব-নির্বাচিত মেয়র এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করছে চারঘাট পৌরসভা। পৌর উপ-সহকরাী প্রকৌশলী রেজাউল করিম এর সঞ্চলনায় পৌরসভার মেয়র এবং ৯টি ওর্য়াডের কাউন্সিলর বৃন্দকে ও ফুলের শুভেচ্ছা জানান, প্রতিমন্ত্রী। ওই সময় চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গির আলম সার্বিক নিরাপদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছন।

অভিষেক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি) বলেন, চারঘাট পৌরসভা এখন “এ” শ্রেনীতে উন্নতি হয়েছে। বর্তমান সরকারের অবদানে দেশের ৬৪টি জেলা, ৪৯২ উপজেলা,৩৩০ পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে আধুনিকতার ছোঁয়া লেগেছে। দেশের প্রত্যেকটি পৌরসভায় আধুনিক সড়ক, সড়ক ল্যাম্প, বিশুদ্ধ পানি, যাতায়াত ব্যবস্থা উন্নতি করণ, বিভিন্ন ভাতাসহ এককালিক অসহায়দের সহযোগিতা করছে আ’লীগ সরকার। এই দেশে আজ উন্নত দেশের তালিকায় স্থান করে নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ প্রেম এবং আত্মত্যাগ প্রশংসা বিশ্ব বিচরণ করছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধানসহ রজনৈতিক অঙ্গনে বাংলাদেশের পিএম এখন বাস্তব উন্নয়নের উদাহারন।

ওই সময় কিছু মহল আ’লীগ সরকারকে ধ্বংস করার প্রতিযোগিতায় মেতে উঠেছে। এই সরকার গল্পে নই বাস্তবে বিশ্বাসী। ইতোমধ্যে পিএম এর দেয়া অনেক প্রতিশ্রুতী বাস্তবায়ন সর্ম্পন হয়েছে। যা বিশ্ব দেখছে, অথচ ওই সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দল তা ঈর্ষার চোখে দেখছেন। যারা দেশ ও জাতিকে ভালবাসে তারা কখনও ধ্বংসের লিলায় মেতে উঠে না।  সর্ব পরি বঙ্গবন্ধুর প্রতিপাদ্য “তোমরা কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবা না”। পরিশেষে নব-নির্বাচিত মেয়রকে জনসেবা নিশ্চিত করার লক্ষে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপজেলা আ’লীগ যুগ্ম-সম্পাদক (১) অধ্যক্ষ শাহাজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক (১) হাসানুজ্জমান মধু, পৌর আ’লীগ সভাপতি সাজ্জাত হোসনে, ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষার, সম্পাদক রায়হানুল হক, যুবলীগ সভাপতি কাজী মাহামুদ যুগ্ম-সম্পাদক (১)  হাসান, সম্পাদক নাজমুলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।