×

অবৈধ ইটভাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা উচ্ছেদ ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (গতকাল) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর নির্বাহী হাকিম সাইদা পারভিনের নেতৃত্বে এসব অভিযান করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে , নিষিদ্ধ এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রিন্স হিমেল ব্রিক ফিল্ড অবৈধভাবে ইট প্রস্তুত ও বিক্রি করে আসছিলো। খবর পেয়ে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর নির্বাহী হাকিম সাইদা পারভিনের নেতৃত্বে ওই ব্রিক ফিল্ড ধ্বংস করা হয়। একইসাথে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে ন্যাশনাল ব্রিক ফিল্ড কে ৫ লাখ ও সুইট ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ পরিচালক মোঃ নয়ন মিয়া বলেন, এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে।