×

স্বাস্থ্যের সাবেক ডিজির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতে এ বিষয় শুনানি চলছে।

উল্লেখ্য, ৫ই অক্টোবর মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। বিচারক অসুস্থবোধ করায় সেদিন আর শুনানি হয়নি।