×

সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের ২ দফা ভূমিকম্প

নিউজ ডেস্ক: ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।

সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

এর আগে ২৯ ও ৩০ মে চারবার ভূমিকম্প হওয়ায় আজকের ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে।