×

শোক থেকে জাগরণের ঝান্ডা তুলেছেন জাহাঙ্গীর আলম

মোহাম্মদ আলম : ‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’। শোক থেকে জাগরণের এই ঝান্ডা গাজীপুরে তুলেছেন মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরে বঙ্গবন্ধু কণ্যা মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে রোপিত চারাগাছ আজ বটবৃক্ষ। পুবাইল থেকে কাশিমপুর বা টঙ্গী থেকে কাউলতিয়া গাজীপুরের সর্বস্তরে বিস্তৃত এর সুশীতল ছায়া। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশের মডেল প্রতিচ্ছবি হচ্ছে গাজীপুর। একদিকে উন্নয়ন অপরদিকে অর্থনৈতিক জাগরণ। ‘শোক থেকে জাগরণ’ যে স্লোগান তা আজ গাজীপুরে উদ্ভাসিত। গাজীপুরের বণমালায় প্রস্ফুটিত। উন্নয়ন, সমৃদ্ধি, মানুষের অধিকারের জাগরণের ঢেউ আজ বণমালায় মিলিত হয়েছে।

আজ মঙ্গলবার ৩১ আগষ্ট গাজীপুরের উন্নয়নের প্রতীক বণমালা সড়কে জাতির জনকের শাহাদৎ বার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখ দিবাগত রাতে বণমালায় গিয়ে মানুষের চোখে মুখে যে আনন্দের ঝিলিক দেখেছি তা ভাষায় প্রকাশ করার মত না। সড়কের পূর্বপাশে বিলের ধারে বসে ছিলেন মেয়র জাহাঙ্গীর আলম। তাকে ঘিরে কয়েক’শ মানুষ। তিনি নিরবে সবার কথা শুনছেন। সবাই খুব খুশি। সবাই বঙ্গবন্ধুর স্মরণে নবউদ্যমে জাগরিত।

কাঁচাপাকা শশ্রুমন্ডিত একজন দীর্ঘকায় মানুষকে বলতে শুনলাম, ‘মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের জন্য আল্লাহর আর্শিবাদ স্বরুপ।’ সত্যিকার অর্থেই তাই। জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের বলিদানে অর্জিত এই দেশ। এই স্বাধীনতা। ‘স্বাধীনতা মানেতো কেবল সিংহের থাবা থেকে মুক্তিই নয়।’ আদালতের কাঠগড়ায় এ কথা বলেছিলেন বিপ্লবী ভগত সিং। হে বিপ্লবী গাজীপুরে আসুন দেখে যান। স্বাধীনতা মানে হাসি মাখা মানুষের মুখ। স্বাধীনতা মানে কাঁধে কাঁধ মিলে উন্নয়ন। স্বাধীনতা মানে শোকবাহ আগষ্টে বিনম্রশ্রদ্ধায় জাতির জনককে স্মরণ।


মানুষের অধিকার প্রতিষ্ঠা। মানুষের বাসস্থান নিশ্চিত করা। মানুষের খাদ্য সংস্থান। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, যোগাযোগ প্রতিটি ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা মানেই স্বাধীনতা। তাই স্বাধীনতা অর্জনের মাধ্যমে মানুষের জীবনে এসব প্রতিষ্ঠার সংগ্রাম আরো কঠোর। স্বাধীনতা অর্জনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ আরো বন্ধুর। শত বাধা বিপত্তি পেরিয়ে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। শোক থেকে জাগরণের সৃষ্টি হয়েছে। এই গাজীপুর থেকেই স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধের ঢেউ পরবর্তিতে সারা বাংলায় ছড়িয়ে পরেছে। শেখ হাসিনার রোপিত চারাগাছ মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জাগরণের যে ঢেউ গাজীপুরে উঠেছে। নব জাগরণের এই ঢেউ একদিন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।