নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন খোলে দেওয়া হয়েছে।
আজ বুধবার থেকে মেট্রোরেলের ওই দুই স্টেশনে যাত্রী উঠানামা করতে পারবেন। ডিমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সম্প্রতি এ কথা জানিয়েছেন।
ডিমটিসিএল কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব কটি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।
ডিএমটিসিএল জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশনে যাত্রী চলাচল শুরু হবে। এর আধা ঘণ্টা আগে সকাল ৮টা থেকে স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
