বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা শুক্রবার নাগাদ ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ২৫১ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন।
বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা আড়াই কোটির বেশি।
