নিজস্ব প্রতিবেদক, ঢাকা : অবশেষে জনসাধারণের দাবি মেনে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে আভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সোমবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।
এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে।
এর আগে বিআইডব্লিউটিসি এক বিজ্ঞপ্তিতে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছিল
