×

পৌর মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি বিদেশী অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বাঘা থানা পুলিশ এ অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়র মুক্তার আলী বাড়ি থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা সহকারী পুলিশ সুপার মাসুদ হোসেন।