নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভারত একে অন্যকে সাহায্যে করবে। বুধবার সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মধ্যকার বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী শান্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি। বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের প্রেসিডেন্ট।
দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠায় কাজ করবে দুই দেশ
