নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাঙালি জাতির স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে রোববার সকালে গাজীপুর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন হয়েছে।
ভাস্কর শিল্পী পলাশ শেখের তত্বাবধানে নান্দনিক ম্যুরাল, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর ম্যুরাল দুটি উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড আজমত উল্লা খান।
উদ্বোধনের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, গাজীপুর মহানগর ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ওসমান আলী, এডভোকেট আমজাদ হোসেন বাবুল, মোঃ রিপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক, সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন, সাবেক কমিশনার মজিবুর রহমান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম প্রমুখ।
উপস্থিত সকলেই এই ম্যুরাল স্থাপনের জন্য গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রশংসা করেন। ম্যুরাল স্থাপনের মূল দায়িত্বে থাকা গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম এর সাথে কথা বললে তিনি জানান, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন এর জন্য অন্ধ মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই ম্যুরাল স্থাপন করা হলো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ।
মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান বলেন, ঐতিহাসিক ১০ জানুয়ারি ১৯৭২ স্বাধীনতার পূর্ণতা নিয়ে স্বাধীন সোনার বাংলায় পদার্পণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালী পেলো তাদের কাংখিত মহামানব, স্বাধীনতার মহান স্থপতিকে। সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাজীপুর মহানগর ছাত্রলীগ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ম্যুরাল স্থাপন উদ্যোগেকে মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর তৎসময়ের ত্যাগ এবং তীতিক্ষার কথা তুলে ধরেন এডভোকেট আজমত উল্লা খান। তিনি বলেন, আসুন আমরা ত্যাগের রাজনীতিতে বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করে যাই। পরিশেষে মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
