×

এ কেমন প্রতারণা! বিক্রিত জমি বুঝিয়ে না দিয়ে ক্রেতাকে হয়রানি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের বাসন এলাকায় বাড়ি বিক্রি করেও দখল না বুঝিয়ে উল্টো ক্রেতাকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ক্রেতা চান্দপাড়া এলাকার বিক্রেতা ফেরদৌসী বেগমের বিরুদ্ধে বাসন থানায় সাধারণ ডায়রী করেছেন।

বাসান থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাধারণ ডায়রি নম্বর ৫২২ তারিখ ১৬ মে ২০২১।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রেুয়ারী পারভিন আক্তার ২০ লাখ টাকা নগদ পরিশোধ করে ৪ দশমিক ০৮ শতাংস জমি ফেরদৌসি বেগমের কাছ থেকে খরিদ করেন। যাহার সাফ কবালা দলিল নম্বর ১৮৯৮। জমি রেজিষ্ট্রী হবার পরই বিক্রেতা ফেরদৌসি দখল না বুঝিয়ে নানান টালবাহানা করতে থাকেন। পরে ক্রেতা পারভিন আক্তার স্থানীয় কাউন্সলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশ ডাকেন। সেখানেও গণ্যমান্য ব্যক্তিরা সবকিছু জেনে শুনে ক্রেতা পারভীন আক্তারকে জামির দখল বুঝিয়ে দেবার নির্দেশ দেন। স্থানীয়ভাবে সুবিধা করতে না পেরে বিক্রেতা ফেরদৌসী ও তার ছেলে মিনহাজ সাঙ্গপাঙ্গ নিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে নানাভাবে হয়রানি করার পায়তারা করছে। এমতাবস্থায় তারা আইনের আশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী পারভীন আক্তার জানান, তিনি অত্যন্ত কষ্ট করে দীর্ঘদিন একটু একটু করে জমানো ২০ লাখ টাকায় জামি কিনেছেন। জমি বুঝে না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পরেছেন।

এ ব্যপারে যোগাযোগ করা হলে ফেরদৌসী বেগম বলেন, তিনি জামি বিক্রি করতে চাননি। পারিবারিকভাবে টাকার প্রয়োজন হলে ঋণ দেবার কথা বলে তার কাছ থেকে জমি লিখে নেয়া হয়েছে।