নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে।
করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন অপেক্ষা করে গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
