×

৮ ডিসেম্বর শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আগামী মৌসুমের অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে নতুন মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ইংলিশদের বিপক্ষে অ্যাশেজের লড়াই শুরু হবে অসিদের।

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। ১৬ ডিসেম্বর দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টটি হবে অ্যাডিলেডে। মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট খেলবে দু’দল। ৫ জানুয়ারি থেকে সিডনিতে হবে চতুর্থ টেস্ট। পার্থ টেস্ট দিয়ে শেষ হবে অ্যাশেজের ৭২তম সিরিজ। যা শুরু হবে ১৪ জানুয়ারি।

এদিকে, আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে নারী অ্যাশেজের একমাত্র টেস্ট। টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

এবারের অ্যাশেজ সিরিজ দিয়ে গ্যালারিতে দর্শক ফেরানোর আশা করছে সিএ। তারা বলছে, অ্যাশেজ দিয়েই মাঠে দর্শক ফেরাতে চায়। কারণ অ্যাশেজ সিরিজটি ঐতিহাসিক। এটি মাঠে বসে দেখার জন্য ক্রিকেটপ্রেমিরা উদগ্রীব হয়ে থাকে। তবে সবকিছুই নির্ভর করছে সরকারের নিয়ম-নীতির উপর।

২০১৯ সালে সর্বশেষ অ্যাশেজ সিরিজটি অনুষ্ঠিত হয়েছিলো ইংল্যান্ডের মাটিতে। সিরিজটি ২-২ সমতায় শেষ হয়। তবে অ্যাশেজ সিরিজের ট্রফি অস্ট্রেলিয়ার দখলে। ২০১৭-১৮ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিলো অস্ট্রেলিয়া।

অ্যাশেজ সিরিজের সূচি (পুরুষ) :
প্রথম টেস্ট : ৮-১২ ডিসেম্বর, ব্রিসবেন
দ্বিতীয় টেস্ট : ১৬-২০ ডিসেম্বর, অ্যাডিলেড (দিবা/রাত্রি)
তৃতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন
চতুর্থ টেস্ট : ৫-৯ জানুয়ারি, সিডনি
পঞ্চম টেস্ট : ১৪-১৮ জানুয়ারি, পার্থ

অ্যাশেজ সিরিজের সূচি (নারী) :
একমাত্র টেস্ট : ২৭-৩০ জানুয়ারি, ক্যানাবেরা
প্রথম টি-টুয়েন্টি : ৪ ফেব্রুয়ারি, সিডনি
দ্বিতীয় টি-টুয়েন্টি : ৬ ফেব্রুয়ারি, সিডনি
তৃতীয় টি-টুয়েন্টি : ১০ ফেব্রুয়ারি, অ্যাডিলেড
প্রথম ওয়ানডে : ১৩ ফেব্রুয়ারি, অ্যাডিলেড
দ্বিতীয় ওয়ানডে : ১৬ ফেব্রুয়ারি, মেলবোর্ন
তৃতীয় ওয়ানডে : ১৯ ফেব্রুয়ারি, মেলবোর্ন
সূত্র : বাসস