স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা পাকিস্তানের। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ঐ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সফরে সব ফরম্যাটেই খেলা থাকবে, তবে ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।
ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান।
টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিও জিতেছিল টাইগাররা।
