×

বৃষ্টিতে হোটেল থেকে বের হননি খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাত্র ৩৮ বল গড়িয়েছিল মাঠে। আজ তৃতীয় দিনেও বৃষ্টির দাপট।সাড়ে নয়টা থেকে দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা যথারীতি পিছিয়েছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ আপাতত দুই দলের খেলোয়াড়দের হোটেলেই থাকতে বলেছেন।

গতকাল প্রথম সেশনে মাঠে গড়ায়নি এক বলও। লাঞ্চ বিরতির পর দুপুর ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর আবারও বৃষ্টি নামে। আবহাওয়া অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের রান ছিল ২ উইকেট হারিয়ে ১৮৮। ৭১ রান নিয়ে বাবর আজম এবং ৫২ রান নিয়ে ব্যাট করছিলেন আজহার আলী।

বৃষ্টির কারণে ৩৩ ওভার বাকি রেখেই প্রথম দিনের খেলা শেষ করতে হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে গতকাল ৩০ মিনিট পূর্বে অর্থাৎ সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাচ আম্পায়াররা।

অবশেষে থামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল ১০টা ৪০ মিনিটে মাঠ ও পিচ পরিদর্শনের কথা ছিল দুই আম্পায়ার মাইকেল গফ আর শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। এরপর আবার শুরু হয় টিপ টিপ বৃষ্টি।

এরপর সকাল ১১টায় আম্পায়াররা সিদ্ধান্ত নেন ১১:২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। সেখানেও বৃষ্টির বাধা। এরপর মধ্যাহ্নভোজের পরই মাঠে নামার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।