×

মেসি বিশ্রামে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্রামে যাচ্ছেন লিওনেল মেসি। অতিরিক্ত ম্যাচের ধকল কাটিয়ে উঠতে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।

তিনি জানান, পায়ের চোটকে তোয়াক্কা না করে মেসি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুটি ম্যাচ খেলছেন আর্জেন্টিনার হয়ে। বার্সেলোনায় ফিরেই খেলতে হয়েছে লা লিগায় আতলেতিকো ডি মাদ্রিদের বিরুদ্ধে। তার এখন বিশ্রাম প্রয়োজন।

আজ মঙ্গলবার ডায়নামো কিয়েভের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবে বার্সেলোনা। ‘জি’গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনান্ডোদের জুভেন্টাস। কোমান বলেছেন, ‘আমরা ঠিক করেছি এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হবে। লিও ছাড়াও বিশ্রামে যাবে মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি জং। দেশের জার্সিতে মেসি এবং ফ্র্যাঙ্কি সমস্ত ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছে। এবার ওদের একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন।”