স্পোর্টস ডেস্ক: বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয় বাংলাদেশের। সুপার টুয়েলভে পৌঁছতে টাইগারদের সহায় হয় ওমান, নামিবিয়া। অপেক্ষাকৃত দুর্বল দুই প্রতিপক্ষকে হারিয়ে মূলপর্বে উন্নীত হয় বাংলাদেশ। তবে এই ধাপে ব্যর্থতায়ই সঙ্গী হয়েছে টাইগারদের। টানা পাঁচ ম্যাচে হারলো মাহমুদুল্লাহ রিয়াদরা। শেষ ম্যাচে বাংলাদেশকে লজ্জা উপহার দিলো অস্ট্রেলিয়া। ৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে অজিরা। হাতে ছিল ৮২ বল।
টাইগারদের লজ্জা উপহার দিলো অস্ট্রেলিয়া
