×

এ বছর ৪২১ ফিলিস্তিনি বাড়ি ভেঙ্গেছে ইসরাইল, গৃহহীন ৫৯২: জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক: ২০২১ সালে ইসরাইলি আগ্রাসনে মোট ৪২১ ফিলিস্তিনি বাড়ি ভাঙ্গা হয়েছে কিংবা দখল করা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ৫৯২ জন ফিলিস্তিনি তার আবাস হারিয়েছে। এরমধ্যে অন্তত ৩২০ শিশু রয়েছে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি দখল গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এ বছর। বসতি দখল নিয়ে উত্তেজনাও বাড়ছে দুই পক্ষের মধ্যে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবছরই সবথেকে বেশি বিক্ষোভ দেখা গেছে ফিলিস্তিনে। সেই ক্ষোভ থেকে ইসরাইলের সঙ্গে ১১ দিনের যুদ্ধও হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের।