×

টাকার মান কমা ভালো

নিজস্ব প্রতিবেদক: ডলারের সরবরাহ বাড়াতে টাকার মান কমাতে হবে। আমরা চাচ্ছি দেশে আরও ডলার সরবরাহ হোক। এক্সপোর্ট ও প্রবাসী আয় বৃদ্ধির জন্য টাকার মান কমা ভালো।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।

টাকার মান কমা ভালো দাবি করে প্রতিমন্ত্রী বলেন, টাকার মান ও এক্সচেঞ্জ রেট সমন্বয় করতে হবে। ডলারের সরবরাহ বাড়াতে হলে টাকার মান কমাতে হবে।

রেমিট্যান্স কমেনি দাবি করে শামসুল আলম বলেন, জুলাই-অক্টোবরে সর্বশেষ ৭ দশমিক ১৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই থেকে অক্টোবরে বেশি পেয়েছি। রেমিট্যান্স কমছে কথাটা সত্য না। এক্সপোর্ট ১৬ দশমিক ৮৫ বিলিয়ন হয়েছে। গত মাসের থেকে এটা বেড়েছে। আমরা বিপদে নেই। উচ্চ মূল্যস্ফীতি সারা দুনিয়া ফেস করছে, আমরাও করছি।

আইএমএফের তথ্যে দ্বিমত পোষণ করে প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ একমত না হলে কিছু আসে যায় না।

প্রথাগতভাবে সরকার রিজার্ভ রক্ষা করছে। সরকার কোথাও কিছু লুকায়নি। ৩৫ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ আছে।