নিজস্ব প্রতিবেদক,ঢাকা: মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। পিয়াসা বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ডের পর আলোচনায় এসেছিলেন। ১লা আগস্ট রোববার রাতে বারিধারার বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানায়, ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে পিয়াসাকে আটক করা হয়েছে। পিয়াসা ছাড়াও ডিবি পুলিশ মোহাম্মদপুরে আরেক মডেলকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।
মডেল পিয়াসা আটক
