×

জ্যোতিকা জ্যোতি শিল্পকলা একাডেমির পরিচালক হলেন

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন জানানো হয়, জ্যোতিকা জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যোতিকা জ্যোতি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে—সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। সম্প্রতি আরও দুটি নতুন সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছেন জ্যোতি। একটি সরকারি অনুদানের, যেটির বিস্তারিত জানাবেন কয়েক দিন পরে। অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’।