প্রবাস ডেস্ক : বিশিষ্ট সমাজসেবক মোঃ মিলন মোল্লা ঢাকা জেলা এসোসিয়েশন ইউ এস এ ইনকের কার্যকরী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের আর ঘোষাইল গ্রামের কৃতি সন্তান মিলন মোল্লা।
মিলন মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার বিশিষ্ট নেতা। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
মাইনউদ্দিন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান। বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
