×

ওমরাহ হজ্ব এজেন্সির নতুন তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ওমরাহ এজেন্সির নতুন তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ১৬৭টি অনুমোদিত ওমরাহ এজেন্সিকে শর্তসাপেক্ষে ওমরাহ যাত্রীদেরকে সৌদি আরব পাঠানোর জন্য অনুমতি দেয়া হয়েছে।

১৬ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওমরাহ) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শর্তগুলো হলো – জাতীয় হজ্ব ও ওমরাহ অনুচ্ছেদ ২২.২১, ২২২ ২২.২২ অনুযায়ী যথাসময়ে ওমরাহ যাত্রী প্রেরণ, যথাযথ সেবা প্রদান এবং যথাসময়ে দেশে ফেরত আনতে হবে। ১৫ শাওয়াল ১৪৪৩ হিজরি এর মধ্যে প্রেরিত ওমরাহ যাত্রী সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসার বিস্তারিত প্রতিবেদন পরিচালক, হজ্ব অফিস, ঢাকা বরাবর দাখিল করতে হবে।

অন্যথায় সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সি পরবর্তী বছরের জন্য বৈধ তালিকায় অন্তর্ভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে এবং জাতীয় হজ্ব ও ওমরাহ নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।