নিজস্ব প্রতিনিধি, গাজীপুর থেকে : কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলেছেন।
