×

এইচএসসির ফল ৮ই ফেব্রুয়ারির পর

এইচএসসি-সমমান পরীক্ষার ফল আগামী ৮ থেকে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, আগামী ৮ই ফেব্রুয়ারির পর যেকোনো দিন ফল প্রকাশ করা সম্ভব। শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে সেদিনই প্রকাশ করা হবে।