×

আগামীকাল শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামীকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

প্রায় ৯ মাস পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। আগামী বছর এসএসসি-সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস শেষ করতে মাধ্যমিক পর্যায়ের কিছুসংখ্যক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।