×

সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতার মৃত্যুতে আইজিপি’র শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরা‌তে শাহাদাতবরণকারী শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্য জনাব শেখ হেলাল উদ্দিনের মাতা বেগম রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বেগম রাজিয়া নাসের গতকাল রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আইজিপি আজ মঙ্গলবার এক শোকবার্তায় বলেন, ‘৭৫ পরবর্তী দুঃসময়ে বেগম রাজিয়া নাসের বঙ্গবন্ধুর পরিবারকে পরম মমতায় আগলে রেখেছেন এবং পরিবারের সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন এবং তাঁঁর আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নীরবে কাজ করেছেন।

আইজিপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।