×

সাংবাদিকতায় আমার গুরু : শুভ জন্মদিন সুবীর

মোহাম্মদ আলম : কবি, সাংবাদিক, সম্পাদক, ছড়াকার, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক, সংগঠক, জনদরদী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুপাঠক, আর কি বিশেষনে সুবীরকে আখ্যায়িত করতে পারি খুঁজে পাচ্ছি না। ও হ্যাঁ স্বীকার করতেই হবে সুবীর একজন গণমাধ্যম গুরু। যার হাত ধরে আমিসহ অসংখ্য যুবকের সাংবাদিকতার হাতেখরি। সাব্বির আহমেদ সুবীরের জন্মদিনে শুভেচ্ছা।

প্রতিটি ক্ষেত্রে সুবীর সৃজনশীল ভূমিকা রেখেছেন। উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের ভুমি উত্তরসুরি সুবীর। সময়ের সাহসী সাংবাদিক,সৎ, সত্য প্রকাশে নির্ভীক একজন সাংবাদিক সুবীর। সুবীর কাজ করেন নিরন্তর। বাংলাভাষার প্রতিটি ক্ষেত্রে সুবীরের সৃষ্টিশীল পদচারণা। সুবীর নিজেকে মেলে ধরেছেন। কোন কোন ক্ষেত্রে যেমন মফস্বল সাংবাদিকতায় সুবীরের অর্জন প্রশ্নাতিত। সংবাদ এবং সংবাদের অন্তরালে খুব সহজেই প্রবেশ করতে পারে সুবীর। সুবীরের লেখনিতে সংবাদ হয়ে উঠে বিপ্লবের ভাষা। শোষিত মানুষের কন্ঠস্বর।

সুবীরের প্রতিবাদি ছড়ায় উঠে এসেছে অবহেলিত সমাজের প্রতিচ্ছবি। সুবীরের কবিতা মানুষের হৃদয়ে ভাষা ফুটিয়ে তুলে। সুবীরের সংবাদ জনমানুষের জীবনালেখ্য।

বর্তমান ডিজিটাল সাংবাদিকতাকে অতি দ্রুতই আত্মস্থ করেছে সুবীর। মফস্বল সাংবাদিকতা সুবিরের হাত ধরে এবং দক্ষ সম্পাদনায় নতুন মাত্রা পেয়েছে। একটি ছোট পাড়ার ঘটনাও যে সংবাদের শিরোনাম হতে পারে। সুবীর তা দেখিয়েছে। একটি ঘটনা নিয়ে একটি সংবাদ। সুবীরের এই ধারনা মফস্বল সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে। ক্রমেই এই ধারনা জনপ্রিয় হচ্ছে। এতে প্রত্যন্ত গ্রামের একজন কিশোরও নিজেকে গণমাধ্যমে সংবাদ হিসেবে দেখে অনুপ্রাণিত হচেছ। সংবাদেতো শুধুমাত্র বড় নেতা বা সরকারি আমলারাই থাকে। সেখানে গ্রামের মানুষটি নিজেকে টিভির পর্দা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে যারপর নাই খুশি হয়। একদিন হয়ত গ্রামের ওই সাধারণ মানুষটিই অসাধারণ হিসেবে দেশের জন্য কাজ করবে। এসবই বলছি সুবীরের কির্তির কথা। সুবীর কির্তীমান।

সুবীরের জন্মদিনে প্রত্যাসা আরো বৃহত। সুবিরের মত মানুষের সঠিক স্থান হচ্ছে জনপ্রতিনিধিত্বে। কারন শুধুমাত্র লিখনিতেই সমাজের জন্য সঠিক কাজটি করা সম্ভব হয় না। রাজনীতিতে ও সুবির বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছে। পারিবারিকভাবেই রাজনৈতিক পরিমন্ডলে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির প্রতিনিধি হিসেবে বেড়ে উঠেছে সুবীর। সুবীরের পিতা চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ‍সুবীরের ভাই বর্তমান চেয়ারম্যান। সুবীরের সহধর্মীনি উপজেলা পরিষদের প্যানেল মেয়র। অদুর ভবিষ্যতে সুবীরকে আরো বড় কোন জনপ্রতিনিধিত্বে দেখতে চাই।

বন্ধু , শুভ জন্মদিন গুরু। তোমার মতো নর্মতা, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন, মিশুক মানুষ আমার জীবনে খুব কমই দেখেছি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তোমার সৃষ্টিশীলতা এবং সৃজনশীলতা। তোমার আজকের এ শুভ দিনে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা । আরও শত বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারো সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করি। নিরন্তর শুভকামনা।

এমভি/ মোহাম্মদ আলম