মোঃ ইমরান হোসেন রিজবী নবাবগঞ্জ:
ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক এর গর্ভধারিনি মা বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহী রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
এক শোক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন-
নুরজাহান বেগম এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা নুরজাহান বেগম এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা বর্তমানে স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমা নুরজাহান বেগমকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
